[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামের ৭ উপজেলায় বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ১০:২১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্গত মানুষের সহায়তায় জেলার সাতটি উপজেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত সহায়তা ও জরুরি পদক্ষেপ নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর