সরকারি প্রশাসনে পদোন্নতির অংশ হিসেবে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত ১৭২ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে উন্নীত করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রশাসন ক্যাডারে প্রথম বৃহৎ পরিসরের পদোন্নতি।
এ দফায় প্রথমবারের মতো ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন কর্মরত জেলা প্রশাসক (ডিসি)ও রয়েছেন।
এসআর