[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩

সরকারি বিদ্যালয়ের ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের সরকারি বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে শিক্ষা, কৃষি এবং পুঁজিবাজার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

 

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়া হবে।

 

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি ছিল। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করবে এবং ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

 

কৃষি খাতের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকা কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষিকে আরও উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, বাংলাদেশের কাঁঠাল চীনের বাজারে রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার, যা কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

 

পুঁজিবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে সংঘটিত শেয়ারবাজার-সংক্রান্ত অনিয়ম ও কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর