জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান বরাদ্দ সিটি করপোরেশন এলাকার বিরোধী দলের আসনগুলোর জন্য প্রযোজ্য নয়। তবে পরবর্তী পর্যায়ে সেসব এলাকাও এ ধরনের বরাদ্দের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও স্পিকার তাকে কথা বলার সুযোগ দেননি। পরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, জেলা পরিষদের মাধ্যমে পরবর্তীতে সিটি করপোরেশন এলাকাগুলোকেও এ বরাদ্দের অন্তর্ভুক্ত করা হবে।
আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, অতীতে বিরোধী দলের সদস্য থাকাকালে তিনি কোনো উন্নয়ন বরাদ্দ পাননি। বরং একাধিকবার কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন।
স্পিকার আরও বলেন, বর্তমান দায়িত্ব পালনের কারণে তিনি নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে পারেন না। তবে বিরোধীদলীয় নেতা ভোলার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব দেওয়ায় তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
এসআর