[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার থেকে ১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আধুনিক আইসিইউ সুবিধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ৫:৩১ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি জেলা সদর হাসপাতালে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে।

আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এসব ইউনিটের কার্যক্রম উদ্বোধন করা হবে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই উদ্যোগের উদ্বোধন করবেন। জরুরি স্বাস্থ্যসেবা ও মহামারি মোকাবিলা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হয়েছে।


নতুন আইসিইউ সুবিধা পাওয়া হাসপাতালগুলোর মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাটের জেলা পর্যায়ের সরকারি হাসপাতাল।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্থাপন সম্পন্ন হয়েছে। শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা দেওয়ার জন্য ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি দক্ষ জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।


প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে। একই সময়ে ভার্চুয়াল মাধ্যমে বাকি হাসপাতালগুলোও উদ্বোধনী কার্যক্রমে যুক্ত থাকবে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, জেলা পর্যায়ে আইসিইউ সুবিধা সম্প্রসারিত হওয়ায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর নির্ভরতা কমবে। এতে স্থানীয় পর্যায়েই দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে এবং রোগীদের ভোগান্তিও অনেকাংশে হ্রাস পাবে।

এসআর

সম্পর্কিত খবর