[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ সামান্য বাড়লেও পূরণ হয়নি সংস্কৃতিকর্মীদের ২ শতাংশের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৯:৪৭ পিএম

সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জন্য সামান্য বাড়িয়ে ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

 এই বরাদ্দ বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের (৮২৪ কোটি টাকা) চেয়ে ২ কোটি টাকা বেশি হলেও সংশোধিত বাজেটের (৭৫৩ কোটি টাকা) চেয়ে কিছুটা উন্নত।

নতুন বাজেটের এই বরাদ্দের মধ্যে পরিচালন খাতের জন্য ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতের জন্য ৩৪১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল আকারের সামগ্রিক জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

তবে মোট বাজেটের তুলনায় সংস্কৃতি খাতের এই প্রাপ্তি অত্যন্ত সীমিত—মাত্র ০.০৯ শতাংশ, যা ১ শতাংশেরও কম। এর আগে দেশের সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধের বিকাশ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক অগ্রগতির লক্ষ্যে সংস্কৃতিকর্মীরা এই খাতে মোট বাজেটের অন্তত ২ শতাংশ বরাদ্দের জোর দাবি জানিয়েছিলেন, যা প্রস্তাবিত বাজেটে উপেক্ষিতই রয়ে গেছে।

এসআর

সম্পর্কিত খবর