[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কর্মজীবী নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করছে সরকার: বাজেট ২০২৬-২৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৭:৪৫ পিএম

সংগৃহীত ছবি

কর্মক্ষেত্রে নারীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ নারী চালিত এবং নারী ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করার

 সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন।

​কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শূন্য সহনশীলতা নীতি

​বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা কিংবা যৌন হয়রানির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি কার্যকর করা হবে। নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থার পরিধি আরও বাড়ানো হচ্ছে।

​সংসদে নারী সংসদ সদস্যদের অভিবাদন

​বাজেট অধিবেশনে যখন সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত এই ‘পিংক বাস সার্ভিস’ চালুর বিশেষ ঘোষণা দেওয়া হয়, তখন সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরা করতালি দিয়ে এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান এবং অভিবাদন প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর