[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ৩:৪৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি নতুন অর্থবছরের আয়-ব্যয়, রাজস্ব আহরণ, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন খাতের বরাদ্দসংক্রান্ত প্রস্তাব তুলে ধরছেন।

 

প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আগামী অর্থবছরে সরকারের অর্থনৈতিক লক্ষ্য, উন্নয়ন কৌশল এবং বিভিন্ন খাতে ব্যয়ের রূপরেখা সংসদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দেশের সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব ব্যবস্থাপনা সম্পর্কেও দিকনির্দেশনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

 

বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যদের অংশগ্রহণে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে তা অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হবে।

এসআর

সম্পর্কিত খবর