[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিএসসিসির বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৮:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) করদাতাদের বকেয়া পৌরকর পরিশোধে

 উৎসাহিত করতে এবং ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফের বিশেষ সুযোগ দিচ্ছে। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে করদাতারা অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই এই সুবিধা পাবেন।

​মঙ্গলবার (৯ জুন) নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসি নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাজার ব্যবস্থাপনা, রাজস্ব বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।

সভায় মার্কেট প্রতিনিধিরা দোকানের ট্রেড লাইসেন্স জটিলতা, মার্কেটের সামনে হকারদের অবৈধ অবস্থান, আবর্জনার অব্যবস্থাপনা ও অবৈধ দখলদারিত্বের মতো বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মার্কেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর