[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঋতুপর্ণা চাকমার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৫:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে একটি প্রতিনিধিদল সম্প্রতি ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে। এ সময় দীর্ঘদিন ধরে বাড়ি নির্মাণের কাজ শুরু না হওয়ার কারণগুলো খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

 

বাংলাদেশ নারী ফুটবলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ঋতুপর্ণা ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

 

পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হওয়া ঋতুপর্ণা বর্তমানে দেশের অসংখ্য তরুণীর জন্য অনুপ্রেরণার নাম। তার অবদানকে মূল্যায়ন করতেই আবাসন-সংক্রান্ত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর