[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, এক দিনে শনাক্ত হাজারের বেশি রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৫:২৩ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে এক হাজারের বেশি মানুষের মধ্যে হাম বা হাম-সদৃশ লক্ষণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন এলাকায় ৯৮০ জন নতুন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

 

একই সময়ে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের মাধ্যমে ৫৪ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ৮৬ দিনে দেশে মোট ৮১ হাজার ৮৪ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

 

এ সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে।

 

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর