[email protected] সোমবার, ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মধ্যরাতের আগে ৮ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন ২০২৬ ৬:৩২ পিএম

সংগৃহীত ছবি

দেশের কয়েকটি অঞ্চলে সোমবার (৮ জুন) গভীর রাত পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে।


পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর