[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৫:০১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর প্রতিনিধি এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। আলোচনায় তিনি মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করছেন।

 

তিনি আরও জানান, এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ যেসব সহায়তার ঘোষণা দিয়েছিল, সেগুলোও কার্যকর থাকবে। এসব সুবিধার মধ্যে রয়েছে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগ।

 

এর আগে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত নবজাতকদের পরিবারগুলোর জন্য বিভিন্ন সহায়তা প্যাকেজ ঘোষণা করে। ঘোষিত সুবিধার মধ্যে ছিল আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষাসহায়তা, আর্থিক ক্ষতিপূরণ এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাব।

 

নবজাতকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি কিছুটা লাঘব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর