[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন ও প্রতিবেশীদের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন ২০২৬ ৪:৪৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার বিচারকাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

মামলার সাক্ষ্যগ্রহণ পর্বে ভুক্তভোগীর পরিবারের সদস্য, প্রতিবেশী এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন।

 

মঙ্গলবার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত শুনানিতে রামিসার বাবা-মা, বড় বোন, চাচা-চাচিসহ এলাকার কয়েকজন বাসিন্দী সাক্ষ্য দেন। তারা ঘটনার দিন শিশুটিকে খুঁজে পাওয়ার চেষ্টা, বাসার পরিস্থিতি এবং পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে আদালতকে জানান।

 

পরিবারের সদস্যরা বলেন, শিশুটিকে খুঁজে না পেয়ে তারা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সংশ্লিষ্ট বাসায় গিয়ে অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।

 

একই ভবনের কয়েকজন বাসিন্দা আদালতে জানান, ঘটনার সময় তারা বাসার সামনে ভিড়, চিৎকার এবং উদ্বেগজনক পরিস্থিতি লক্ষ্য করেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তদন্তে সহায়তা করেন।

 

একজন প্রতিবেশী আদালতকে জানান, ঘটনার দিন সকালে তিনি ভবনের পাশ দিয়ে একজন ব্যক্তিকে দ্রুত সরে যেতে দেখেছিলেন। পরে গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তিনি ওই ব্যক্তিকে মামলার আসামি সোহেল রানা বলে শনাক্ত করার দাবি করেন।

 

আরও কয়েকজন সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যা দেখেছেন এবং পরে পুলিশকে যে তথ্য দিয়েছেন, সেসব বিষয় আদালতের সামনে তুলে ধরেন। তাদের বক্তব্যে ঘটনার সময়কার পরিস্থিতি ও তদন্তের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন তথ্য উঠে আসে।

 

এদিন মামলার তদন্ত-সংশ্লিষ্ট এক পুলিশ সদস্যও সাক্ষ্য দেন। আদালত সূত্র জানায়, পরবর্তী ধাপেও আরও সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।

 

সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, এদিনের সাক্ষ্যগুলো মামলার জন্য গুরুত্বপূর্ণ। সাক্ষীদের বক্তব্যে ঘটনার বিভিন্ন দিক স্পষ্ট হয়েছে এবং তদন্তে উঠে আসা তথ্যের সঙ্গে বেশ কিছু বিষয় মিল পাওয়া গেছে।

মামলার পরবর্তী শুনানিতে আরও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর