[email protected] বৃহঃস্পতিবার, ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ মে ২০২৬ ১২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পর তিনি রাজধানীর বনানী কবরস্থানে যান।

সেখানে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে দলের সিনিয়র নেতাকর্মী ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে দেশবাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এসআর

সম্পর্কিত খবর