[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যা মামলায় ডিএনএ প্রতিবেদন আজ, দ্রুত চার্জশিটের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৬ ৫:১৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন শনিবার (২৩ মে) হাতে পাওয়ার আশা করছে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর রোববারের মধ্যেই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হতে পারে।

 

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান জানান, ডিএনএ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে এলেই তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে।

 

গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা থানায় মামলা করেন।

 

মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি আরও দাবি করেন, ঘটনার আগে তিনি মাদক সেবন করেছিলেন।

 

পরবর্তীতে আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসআর

সম্পর্কিত খবর