[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ১১:৪৪ এএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে চললেও ঈদের আনন্দের দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। বুধবার (২৭ মে) আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে ঝড়

 সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করায় ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

ঈদের দিনে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার, ফেনীতে ৭৮ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮ মিলিমিটার, ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার এবং ফরিদপুরে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; তবে খুলনা ও মোংলা অঞ্চলের তাপমাত্রা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ, যথাক্রমে ৩৫.৬ এবং ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, ঈদের দিন বাদেও পরবর্তী চার দিন (২৯-৩১ মে) দেশের বড় অংশজুড়ে বৃষ্টির দাপট বজায় থাকবে।

এর মধ্যে ২৯ মে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর ৩০ মে থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এসে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সবশেষ ৩১ মে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর