[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ৩:৫৪ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষ ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

ঈদের মূল শিক্ষা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির চেতনাকে ধারণ করে তিনি বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ, বিশ্বাস ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।

প্রতি বছরের মতো এবারও এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও নিষ্ঠার স্মরণে পালিত এই ঈদ মানুষের মধ্যে আত্মশুদ্ধি ও মানবিকতার চেতনা জাগিয়ে তোলে। কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজে সাম্য ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়ে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী দেশের অগ্রগতি, মুসলিম বিশ্বের শান্তি এবং বৈশ্বিক সম্প্রীতি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তিনি সবার কোরবানি ও ইবাদত কবুল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি ঈদুল আজহাকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করার আহ্বান জানান এবং সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

 

এসআর

সম্পর্কিত খবর