বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে খারাপ আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পাটুরিয়া ও আরিচা এলাকায় প্রবল ঝড়ো হাওয়া শুরু হয়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বিআইডব্লিউটিসি সাময়িকভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দুপুর ১২টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও চালু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর