পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের প্রধান জামাত আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হবে। এতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাতে অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে সবাইকে ওজু সম্পন্ন করে নামাজের প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজন হলে ছাতা সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাগ বা অতিরিক্ত কোনো বস্তু বহন না করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।
এসআর