[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

 

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডি এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন।

 

অন্যদিকে, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদের জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।

 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভোলায় এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

এসআর

সম্পর্কিত খবর