[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৭:৪০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে এলাকায় শিশু রামিসা হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে আদালতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

রোববার আইন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে।

 

এর আগে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল, এ মামলায় অভিযুক্তদের পক্ষে তারা আদালতে দাঁড়াবেন না। পরে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান রোববার আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

 

আদালতে চার্জশিট দাখিলের সময় কঠোর নিরাপত্তার মধ্যে দুই আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের গারদখানায় রাখা হয়।

 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরেনসিক পরীক্ষায় শিশুটিকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার ডিএনএ রিপোর্টও তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।

 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সরকার বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকেও নিয়োগ দিয়েছে।

 

এর আগে প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সঙ্গে অপর আসামি স্বপ্না আক্তারকেও আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এসআর

সম্পর্কিত খবর