[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রা নিয়ে আশাবাদী সড়কমন্ত্রী, বড় সংকটের আশঙ্কা কম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ৩:৪১ পিএম

সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে চলমান যাত্রীচাপের মধ্যেও দেশের সড়ক ও রেল যোগাযোগে বড় ধরনের কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তার মতে, বর্তমানে ট্রেন চলাচল মোটের ওপর স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা তুলনামূলক স্বস্তির মধ্যেই ভ্রমণ করছেন।


রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সকালে কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে চললেও তা বড় কোনো জটিলতায় রূপ নেয়নি। একটি ট্রেনের চাকা স্লিপ করার ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।

 

রেললাইনের ওপর শুকনো খড় পড়ে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দ্রুত রিলিফ ট্রেন পাঠিয়ে চলাচল স্বাভাবিক করা হয়।


মন্ত্রী আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ অনেক বেড়েছে। তবে বাংলাদেশ রেলওয়ের বহনক্ষমতা সীমিত হওয়ায় সব যাত্রীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে আন্তঃনগর ট্রেনগুলোতে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা হচ্ছে।

ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থাও নেওয়া হয়েছে, যার ফলে আরও কয়েক হাজার মানুষ বাড়তি সুবিধা পাচ্ছেন।


তিনি দাবি করেন, আগের তুলনায় রেলসেবার মান উন্নত হয়েছে এবং অনলাইন টিকিট ব্যবস্থার কারণে টিকিটে সিন্ডিকেট বা অনিয়মের সুযোগ অনেকটাই কমেছে।
পরিদর্শনের সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর