[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেন আসিফ মাহমুদ- প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ১২:৩৫ এএম

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সচিবের অনুমোদন ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরের অবকাঠামো উন্নয়ন ও অনিয়ম সংক্রান্ত একটি ফাইল পর্যালোচনায় এমন তথ্য সামনে এসেছে।

তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্বে থাকা এক উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়া নিজেই ফাইলে অনুমোদন দেন, যা সরকারি কার্যপ্রণালি ও বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের অনুমোদন ছাড়া কোনো মন্ত্রী বা উপদেষ্টার ফাইল অনুমোদনের সুযোগ নেই। বিষয়টি তদন্তের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পিরোজপুর জেলার উন্নয়ন কার্যক্রম আবারও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় গত ১৫ থেকে ১৭ বছরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৬০ দিনের সময়সীমা দিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।


তদন্তের প্রাথমিক তথ্যে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে দাবি করে মীর শাহে আলম বলেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রকৃত কাজ সম্পন্ন না করেই ভুয়া বিলের মাধ্যমে ট্রেজারি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

এসআর

সম্পর্কিত খবর