[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরকারের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত করতে অপচেষ্টা চলছে: ত্রিশালে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৬ ৭:১১ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


শনিবার (২৩ মে) দুপুরে ত্রিশাল উপজেলার কানহর ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনের পর আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি খালপাড়ে একটি তালগাছের চারা রোপণও করেন।


প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কিছু মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ ব্যাহত করা। তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠী কৃষক, কর্মসংস্থান কিংবা পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা না বলে বিশৃঙ্খলা তৈরির পরিবেশ সৃষ্টি করতে চায়।


তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা খাল পুনঃখননের ফলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী জেলার বিভিন্ন এলাকার খাল পুনরুদ্ধার ও পুনঃখননের কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।


সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে।


রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, কিছু গোষ্ঠী বিচারব্যবস্থা ও আইনের শাসন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।


অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আরেক অনুষ্ঠানে যোগ দিতে দরিরামপুরের নজরুল মঞ্চের উদ্দেশ্যে রওনা হন

এসআর

সম্পর্কিত খবর