[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে শিশু ও নারী নির্যাতন বৃদ্ধিতে ইউনিসেফের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৬ ৮:০০ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে সম্প্রতি শিশু ও নারীদের ওপর নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ড বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা

 ফ্লাওয়ার্স জানান, ২০২৬ সালের শুরু থেকে এই পাশবিক সহিংসতা বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে, যা প্রতিরোধে দেশব্যাপী সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানো জরুরি।

তিনি সহিংসতা চেপে না রেখে তাৎক্ষণিকভাবে শিশু হেল্পলাইন ১০৯৮-এর মাধ্যমে রিপোর্ট করার আহ্বান জানানোর পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র ও সামাজিক সেবা খাতের জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ভুক্তভোগী ও তাদের পরিবারের মর্যাদা রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি, ভিডিও বা পরিচয় শেয়ার করা থেকে বিরত থাকতে সাধারণ জনগণ ও গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এসআর

সম্পর্কিত খবর