[email protected] শুক্রবার, ২২ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ১১:১৫ এএম

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করতে আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে সফরে

 যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘ অনেক বছর পর কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ তৈরি করেছে। তিন দিনব্যাপী এই নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে ঐতিহ্যবাহী মেলার পাশাপাশি নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় তিনি ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন এবং দুপুর ১২টায় সেখানে একটি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বেলা ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন তিনি।

বিকেল বেলা ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এরপর সাংগঠনিক ও রাষ্ট্রীয় সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এসআর

সম্পর্কিত খবর