[email protected] শুক্রবার, ২২ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

১ জুনের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি আজ, এবারও সব টিকিট অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ৮:৫২ এএম

সংগৃহীত ছবি

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে আজ শুক্রবার (২২ মে) থেকে আগামী ১ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে, যার

 মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ইতিমধ্যে ২১ মে দেওয়া হয়েছে ৩১ মে'র টিকিট এবং পর্যায়ক্রমে ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে ও ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।

এবারের ঈদ যাত্রায় কেনা অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না এবং একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারলেও একাধিক আসনের ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর