[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ৮:৫৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে তিনি রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি পল্লবীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই বৈঠকে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

শিশু রামিসা হত্যার ঘটনায় রাজধানীজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

এসআর

সম্পর্কিত খবর