রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা ঘটনায় রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার সংক্রান্ত তথ্য জানাতে আয়োজন করা সংবাদ সম্মেলন হঠাৎ বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর আগে দুপুরে ডিএমপি জানিয়েছিল, রাত সোয়া ৮টায় তাদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে ঘটনার তদন্ত অগ্রগতি, আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরার কথা ছিল। ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মো. নজরুল ইসলাম–এর।
প্রাথমিক ঘোষণায় গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছিল। তবে পরে পাঠানো নতুন বার্তায় অনুষ্ঠানটি বাতিলের কথা নিশ্চিত করা হয়।
কেন এই ব্রিফিং স্থগিত করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এসআর