[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজযাত্রীদের আন্তরিকভাবে সেবা দিলে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ৬:১০ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার রাতে

 মক্কার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার পরিদর্শনকালে তিনি বলেন, আল্লাহর মেহমান হজযাত্রীদের সেবায় যারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে; তবে দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনের সময় মন্ত্রী প্রতিটি রুমে গিয়ে রোগীদের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং অসুস্থ হজযাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করে জানান, অতিরিক্ত গরমের কারণে মক্কায় চিকিৎসকদের ওপর চাপ বেশি এবং কোনো কোনো দিন আড়াই হাজারেরও বেশি রোগীকে সেবা দেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবার মান অনেক উন্নত হয়েছে এবং রোগীরাও সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হজ কার্যক্রমে নিয়োজিত সবাই আন্তরিকভাবে কাজ করছেন উল্লেখ করে তিনি সুষ্ঠুভাবে হাজীদের খেদমত করার জন্য সবার কাছে দোয়া চান।

এসআর

সম্পর্কিত খবর