[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ১:৪১ পিএম

সংগৃহীত ছবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রম তদন্তের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৭ মে জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়।

ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ মে দিন নির্ধারণ করেছিলেন।


রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।


আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এমকে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

এ কারণে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’-এর আওতায় তদন্ত কমিশন গঠন প্রয়োজন বলে রিটে উল্লেখ করা হয়।


আইনজীবী মহসিন রশীদ জানান, সরকারের গত ১৮ মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছিল। তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি খারিজের আদেশ দেন।

এসআর

সম্পর্কিত খবর