ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে আজ ২১ মে (বৃহস্পতিবার) থেকে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। আজ
দেওয়া হচ্ছে আগামী ৩১ মে’র টিকিট। বরাবরের মতোই যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট বিক্রির কার্যক্রম দুই ভাগে ভাগ করা হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বুকিং করা যাচ্ছে।
পরবর্তী দিনগুলোর টিকিট বিক্রির সূচি অনুযায়ী, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ ব্যবস্থাপনায় কেনা এই ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড নেওয়া হবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন, তবে একাধিক টিকিট কেনার ক্ষেত্রে অবশ্যই সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে।
এসআর