[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ: কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে ২০২৬ ১১:১৪ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার

 ও ভিডিপি একাডেমিতে এই বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সফিপুরের সমাবেশস্থলে এসে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

​আনুষ্ঠানিকতার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয়, সুশৃঙ্খল ও সুসজ্জিত কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর তিনি অভিবাদন মঞ্চে আসন গ্রহণ করে প্যারেড গ্রাউন্ড থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে সম্মান জানায়।

এসআর

সম্পর্কিত খবর