[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন- আসিফ নজরুল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ১:৫৪ এএম

সংগৃহীত ছবি

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তারেক রহমানের সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় সফর ঘিরে সামাজিক মাধ্যমে তার শিক্ষাজীবন নিয়ে নানা আলোচনা শুরু হলে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল জানান, ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং কিছুদিন নিয়মিত ক্লাসও করেছেন।

তিনি বলেন, আইন বিভাগের সিনিয়র শিক্ষার্থী হিসেবে সে সময় থেকেই বিষয়টি তার জানা ছিল।


আসিফ নজরুল আরও উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ছিলেন।


তিনি বলেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তারেক রহমানের বিশ্ববিদ্যালয় জীবন দীর্ঘ হয়নি। সে সময় দেশে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসন চলছিল এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল।

নিরাপত্তাজনিত কারণেই হয়তো তিনি পড়াশোনা শেষ করতে পারেননি বলে ধারণা করেন আসিফ নজরুল।

এসআর

সম্পর্কিত খবর