রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রীসেবা আরও আধুনিক ও গতিশীল হবে।
একই সঙ্গে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা বাড়ার ফলে যাত্রীদের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, নতুন টার্মিনালকে কেন্দ্র করে অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির কাজ দ্রুত এগিয়ে চলছে।
সরকার দেশের বিমান পরিবহন খাতকে আরও আধুনিক ও কার্যকর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন।
এসআর