[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

 

একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪০৫ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে।


এ সময়ের মধ্যে পরীক্ষায় নতুন করে ৮৯ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৮৫৬ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়সীমায় হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৮০ জন।

এসআর

সম্পর্কিত খবর