[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দেশে ৬ ধরনের টিকার তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৭:৫২ এএম

সারাদেশে হামের প্রকোপ ও মৃত্যু বাড়ার মধ্যেই জীবনরক্ষাকারী ৬ ধরনের টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে জাতীয় টিকাদান কর্মসূচি। যক্ষ্মা, পোলিও, হাম-রুবেলা, নিউমোনিয়া, হেপাটাইটিস-বি এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকাগুলো বর্তমানে সরকারি

 ভাণ্ডারে নেই বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের অপারেশনাল প্ল্যান (ওপি) বাতিল এবং টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

আগে সরাসরি ইউনিসেফের কাছ থেকে টিকা কেনা হলেও, পরবর্তীতে অর্ধেক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার সিদ্ধান্ত নেওয়ায় দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়, যার ফলে সময়মতো টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান স্বীকার করেছেন যে, আগের সিদ্ধান্ত পরিবর্তনের পর কোনো বিকল্প ব্যবস্থা না রাখায় বর্তমানে এই সংকট ঘনীভূত হয়েছে।

যদিও সরকার শিশুদের টিকার জন্য ৮৪২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তবে আমদানিতে বিলম্বের কারণে মাঠ পর্যায়ে টিকাদানের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে আবারও সরাসরি ক্রয়ের পরিকল্পনা করা হচ্ছে যাতে দ্রুততম সময়ে দেশের সব প্রান্তে টিকার সরবরাহ নিশ্চিত করা যায়।

এসআর

সম্পর্কিত খবর