[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ১০ খাবারের তালিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে ২০২৬ ১০:৪০ পিএম

সংগৃহীত ছবি

খাবারের স্বাদ ও পছন্দ সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। একই খাবার বারবার খেতে ভালো লাগলেও একসময় তা একঘেয়ে হয়ে ওঠে—এ কারণেই বিশ্বজুড়ে খাদ্যসংস্কৃতিতে নিয়মিত পরিবর্তন দেখা যায়।

নতুন স্বাদের সংযোজন, ফিউশন রান্না এবং ভিন্ন সংস্কৃতির প্রভাব মিলিয়ে প্রতি বছরই তৈরি হয় নতুন ট্রেন্ড।


২০২৫ সালেও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন দেশের ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে কিছু খাবার বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মিডিয়া প্ল্যাটফর্ম ‘টেস্টি ট্রিপ’-এর একটি সাম্প্রতিক তালিকা অনুযায়ী ২০২৫ সালের আলোচিত ও জনপ্রিয় ১০ খাবার তুলে ধরা হলো।


১. নেপোলিটান পিৎজা (ইতালি)
পাতলা ডো, টমেটো সস, মোজারেলা চিজ ও বাসিল পাতার সহজ সমন্বয়ে তৈরি এই পিৎজা স্বাদে যেমন অনন্য, তেমনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়।
২. রামেন (জাপান)


নুডলস, স্যুপ, মাংস ও ডিমের সমন্বয়ে তৈরি রামেন একদিকে পেট ভরায়, অন্যদিকে আরামদায়ক খাবার হিসেবে পরিচিতি পেয়েছে।


৩. টাকো (মেক্সিকো)
টরটিলার মধ্যে মাংস, সবজি ও সসের মিশ্রণে তৈরি এই খাবার দ্রুত খাওয়ার উপযোগী হওয়ায় শহুরে জীবনে বেশ জনপ্রিয়।


৪. বাটার চিকেন (ভারত)
মাখন ও টমেটো-ভিত্তিক গ্রেভিতে রান্না করা নরম ও ক্রিমি চিকেন ডিশটি বিশ্বজুড়ে ব্যাপকভাবে গ্রহণযোগ্য।
৫. ডিম সাম (চীন)


ডাম্পলিং, বানসহ ছোট ছোট খাবারের সমাহার ডিম সাম চা-চক্রের সঙ্গে খেতে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে।


৬. সুশি (জাপান)
ভাত, কাঁচা মাছ ও সামুদ্রিক উপাদানের সমন্বয়ে তৈরি সুশি দেখতে আকর্ষণীয় এবং স্বাদেও ব্যতিক্রমী।
৭. গুরমে বার্গার (যুক্তরাষ্ট্র)
উন্নতমানের উপাদান ও নতুন রেসিপিতে তৈরি বার্গারের এই সংস্করণ আধুনিক খাদ্যপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।


৮. পাস্তা (ইতালি)
আলফ্রেডো, কার্বোনারা বা অন্যান্য বিভিন্ন সসের পাস্তা সব বয়সী মানুষের পছন্দের একটি খাবার।
৯. ফো (ভিয়েতনাম)
হালকা কিন্তু সুস্বাদু নুডলস স্যুপ ফো, যা গুল্ম ও মাংসের মিশ্রণে তৈরি হয়ে থাকে।


১০. ফ্রায়েড চিকেন (দক্ষিণ কোরিয়া)
ক্রিসপি টেক্সচার ও সসের ভিন্নতার কারণে কোরিয়ান ফ্রায়েড চিকেন এখন বৈশ্বিক ফাস্টফুড ট্রেন্ডে শক্ত অবস্থান তৈরি করেছে।


বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির খাবারের এই বৈচিত্র্য খাদ্যপ্রেমীদের জন্য প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এসআর

সম্পর্কিত খবর