অতিরিক্ত মসলাদার খাবার বা অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে হওয়া বুকে জ্বালাপোড়া ও
অ্যাসিডিটির সমস্যা সমাধানে রান্নাঘরের কিছু উপাদান দারুণ কার্যকর ভূমিকা পালন করতে পারে।
প্রাকৃতিক ও ঘরোয়া প্রতিকারসমূহ:
আদা: আদার সক্রিয় যৌগ 'জিঞ্জেরল' পেটে অ্যাসিড উৎপাদন কমায় এবং প্রদাহ দূর করে। এটি অন্ত্রের গ্যাস ও পেট ফাঁপা কমিয়ে দ্রুত হজমে সহায়তা করে।
তুলসি পাতা: এতে থাকা ইউজেনল ও কার্মিনেটিভ পেটের আস্তরণকে প্রশমিত করে এবং অতিরিক্ত গ্যাস জমা হওয়া রোধ করে। নিয়মিত তুলসি পাতা চিবিয়ে খেলে অ্যাসিড রিফ্লাক্স ও বুকজ্বালা থেকে মুক্তি পাওয়া যায়।
অ্যালোভেরার জুস: পাচনতন্ত্রের ওপর এর প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে। খাবারের আগে ১/৪ কাপ অ্যালোভেরার জুস পান করলে এটি খাদ্যনালীর জ্বালা কমায় এবং পেটের আস্তরণ নিরাময়ে সাহায্য করে।
দীর্ঘমেয়াদী বা তীব্র সমস্যার ক্ষেত্রে ঘরোয়া প্রতিকারের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এসআর