সকালবেলা এক গ্লাস কুসুম গরম পানি পানের অভ্যাস অনেকেরই আছে। তবে এই পানির গ্লাসে
যদি এক চামচ লেবুর রস মিশিয়ে নেওয়া যায়, তবে তার গুণাগুণ বেড়ে যায় কয়েক গুণ। শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে এবং রোগবালাই দূরে রাখতে এর জুড়ি নেই।
লেবু-পানির প্রধান উপকারিতাগুলো:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা সর্দি-কাশি ও সাধারণ অসুস্থতা প্রতিরোধে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণ: লেবুর পেকটিন ফাইবার ক্ষুধা কমাতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
হজমশক্তি উন্নত করা: কুসুম গরম পানি ও লেবুর মিশ্রণ পাচনতন্ত্রকে সক্রিয় করে, ফলে খাবার দ্রুত হজম হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়।
ডিটক্সিফিকেশন: এটি লিভার থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে।
ত্বকের উজ্জ্বলতা: ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বকের দাগ দূর করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে।
পিএইচ ভারসাম্য: শরীরকে ক্ষারীয় করতে এবং অ্যাসিড লেভেল নিয়ন্ত্রণে রাখতে লেবু-পানি দারুণ কার্যকর।
প্রস্তুত প্রণালী ও সেবন বিধি
এক গ্লাস হালকা গরম পানিতে ১ টেবিল চামচ তাজা লেবুর রস মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে এবং বাড়তি পুষ্টির জন্য ১ চামচ মধু যোগ করতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করা সবচেয়ে বেশি ফলদায়ক।
যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির তীব্র সমস্যা রয়েছে, তাদের খালি পেটে লেবু-পানি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এসআর
মন্তব্য করুন: