একটি সুন্দর সকালই নির্ধারণ করে দেয় আপনার পুরো দিনটি কেমন কাটবে। বিশ্বের সফল
ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায়, তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং সকালের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো। নিজেকে সুস্থ ও উৎপাদনশীল রাখতে সকাল ৮টার মধ্যে নিচের ৫টি অভ্যাস গড়ে তোলা জরুরি:
১. শরীরচর্চায় মনোযোগ দিন
সকালে অন্তত ২০ থেকে ৩০ মিনিট ব্যায়ামের জন্য বরাদ্দ রাখুন। সেটি হতে পারে দ্রুত হাঁটা, ইয়োগা কিংবা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ। হাতে সময় কম থাকলে ঘরের ছোটখাটো কাজ যেমন—বিছানা গোছানো বা ঘর পরিষ্কারের মাধ্যমেও শরীরকে সক্রিয় রাখতে পারেন। এটি আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে কর্মক্ষমতা বৃদ্ধি করবে।
২. সারা দিনের কাজের তালিকা (To-Do List) তৈরি করুন
দিনের শুরুতেই একটি খসড়া পরিকল্পনা করে ফেলুন। কোন কাজটি আগে করবেন আর কোনটি পরে, তার একটি তালিকা থাকলে সময় অপচয় কম হয়।
তালিকায় কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম এবং খাবারের বিরতির কথাও উল্লেখ করুন। এতে কাজের চাপে জরুরি কোনো বিষয় ভুলে যাওয়ার ভয় থাকবে না।
৩. স্বাস্থ্যকর প্রাতঃরাশ নিশ্চিত করুন
সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। দেরি করে ঘুম থেকে উঠলে অনেক সময় নাস্তা বাদ দিয়েই কাজে বের হতে হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। সকাল ৮টার মধ্যে প্রোটিন, শর্করা ও ভিটামিন সমৃদ্ধ খাবার (যেমন—ডিম, সবজি, রুটি বা ফল) খাওয়ার অভ্যাস করুন।
৪. পর্যাপ্ত পানি পান
ঘুম থেকে ওঠার পর এবং বাড়ি থেকে বের হওয়ার আগে অন্তত আধা লিটার পানি পান করার চেষ্টা করুন। দীর্ঘ সময় ঘুমের পর শরীরকে আর্দ্র রাখতে এবং ত্বক ও হজম প্রক্রিয়া সচল রাখতে পানি পানের বিকল্প নেই।
৫. প্রস্তুতি নিন শান্ত মনে
তাড়াহুড়ো করে তৈরি হয়ে ঘর থেকে বের হলে মানসিক চাপ বাড়ে। একটু আগে ঘুম থেকে উঠলে হাতে পর্যাপ্ত সময় থাকে। এতে গুছিয়ে পোশাক পরা এবং মানসিক প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সাথে দিনের কাজ শুরু করা যায়।
দিনের শুরুটা যদি নিজের ধর্মের প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে হয়, তবে মন শান্ত থাকে এবং সারাদিন ইতিবাচক থাকা সহজ হয়।
এসআর
মন্তব্য করুন: