লাইফস্টাইল ডেস্ক কনকনে শীতের সকালে বা সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক কাপ হট চকলেট কার না
পছন্দ? রেস্টুরেন্টগুলোতে এই পানীয়র চাহিদা এখন তুঙ্গে। অনেকেই ওজন বেড়ে যাওয়ার ভয়ে হট চকলেট এড়িয়ে চলেন, তবে পরিমিত পরিমাণে পান করলে এটি শরীরের জন্য বেশ উপকারী হতে পারে।
চলুন জেনে নিই কেন শীতের ডায়েটে আপনি হট চকলেট রাখতে পারেন
১. অ্যান্টিঅক্সিড্যান্টের ভাণ্ডার
হট চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। এটি শরীরের কোষগুলোকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
২. মনকে রাখে ফুরফুরে
এই পানীয় শরীরে 'এনডরফিন' নামক হরমোনের ক্ষরণ বাড়াতে সাহায্য করে, যা আমাদের মন ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে জাদুর মতো কাজ করে।
৩. হাড়ের যত্নে ক্যালসিয়াম
হট চকলেট তৈরির প্রধান উপাদান হলো দুধ, যা ক্যালসিয়ামের চমৎকার উৎস। চকলেটে থাকা নির্দিষ্ট কিছু খনিজ উপাদান শরীরকে ক্যালসিয়াম দ্রুত শুষে নিতে সাহায্য করে, ফলে হাড় মজবুত হয়।
৪. চনমনে ভাব ও শক্তি
চকলেটে থাকা ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট অলসতা দূর করে শরীর ও মনকে তৎক্ষণাৎ চনমনে করে তোলে। দীর্ঘক্ষণ কাজের ক্লান্তি কাটাতে এক কাপ হট চকলেট বেশ কার্যকর।
তাই শীতের হিমেল হাওয়ায় নিজেকে চনমনে ও সুস্থ রাখতে মাঝেমধ্যেই উপভোগ করতে পারেন এই সুস্বাদু পানীয়।
এসআর
মন্তব্য করুন: