[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

হার্ট সুস্থ রাখতে সহায়ক পাঁচটি পুষ্টিকর সবজি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৮:০৪ এএম

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হৃদ্‌রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তবে সঠিক খাবার বেছে নিলে

 হার্টকে অনেকটাই সুস্থ রাখা সম্ভব। আমাদের শরীরে কোলেস্টেরল প্রয়োজন হলেও ক্ষতিকর কোলেস্টেরল বেশি হলে তা রক্তনালিতে জমে নানা জটিলতা সৃষ্টি করে। এ কারণে শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ানো জরুরি। কিছু সবজি নিয়মিত খেলে এই উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
চলুন জেনে নেওয়া যাক হার্টের জন্য উপকারী পাঁচটি সবজি সম্পর্কে—


১. বিট


বিটে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা-ক্যারোটিন। এসব উপাদান শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সহায়তা করে। নিয়মিত বিট খেলে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।


২. বেগুন


বেগুনে থাকা অ্যান্থোসায়ানিন নামের যৌগ এইচডিএল কোলেস্টেরল বাড়াতে ভূমিকা রাখে। তবে হার্টের উপকার পেতে হলে বেগুন ভাজা না খেয়ে সেদ্ধ বা হালকা রান্না করে খাওয়াই ভালো।


৩. মটরশুঁটি


মটরশুঁটিতে রয়েছে ভিটামিন বি৩ বা নিয়াসিন, যা উপকারী কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়ক। খাদ্যতালিকায় নিয়মিত মটরশুঁটি রাখলে হৃদ্‌রোগের ঝুঁকি কমতে পারে।


৪. পালংশাক


সবুজ এই শাকে আছে বিভিন্ন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। পালংশাক শরীরে ভালো ও খারাপ কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা হার্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


৫. টমেটো


টমেটোতে রয়েছে বিটা-ক্যারোটিন ও ভিটামিন বি৩। এই উপাদানগুলো উপকারী কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তবে অতিরিক্ত টমেটো খাওয়া এড়িয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।


সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে এসব সবজি নিয়মিত খেলে হৃদ্‌যন্ত্র দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর