[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

এসপি জাহাংগীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৫:০২ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেন।

এর আগে তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর