[email protected] সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

পদ্মা নদী ও পদ্মা সেতুর সুরক্ষায় হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ১২:০৬ পিএম

সংগৃহীত ছবি

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও

 পরিবেশগত ভারসাম্য রক্ষা, তীর ভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস)-এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দাখিল করেন।

​রিটের প্রধান বিষয়বস্তু:

​অবকাঠামো ও পরিবেশের ঝুঁকি: অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, তীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর সৃষ্টি হওয়া ক্ষতিকর প্রভাব এবং পদ্মা সেতুর সুরক্ষার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

​আইনগত পদক্ষেপের দাবি: সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে আইনগত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়ার পাশাপাশি নিয়ম বহির্ভূত বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং নদী রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।

​জনস্বার্থ ও পরিবেশগত গুরুত্ব:

পদ্মা নদী দেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ ও নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি পদ্মা সেতুর সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন ও নিয়মিত নজরদারি অপরিহার্য।

​প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতেই মওসুসের পক্ষ থেকে আদালতের হস্তক্ষেপ চেয়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর