[email protected] বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৪:১৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে। অভিযানে ৮৫ জনকে আটক করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।

ডিবি সূত্রের দাবি, বাড়িটিতে দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আয়োজনের পাশাপাশি মাদক সেবনের আসর বসত। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম কালবেলাকে জানান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন।

সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টির কার্যক্রম চলার তথ্য পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।

বাড়িটিতে মাদকসংক্রান্ত অভিযোগে ডিবির অভিযান সম্পর্কে জানতে তার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে বাড়িটির মালিকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার কোনো তথ্য এ ঘটনায় নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী তথ্য জানা যেতে পারে।

এসআর

সম্পর্কিত খবর