[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষ আদালত গঠনের উদ্যোগ- আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ১:৫১ পিএম

সংগৃহীত ছবি

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও স্বার্থসংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার।

এ-সংক্রান্ত প্রস্তাবের খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও আইনি জটিলতা নিরসন এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের নীতিগত পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রস্তাবের খসড়া প্রণয়নের কাজ চলছে এবং দ্রুত তা বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে।

আলোচনা সভায় রামরুর উপদেষ্টা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ খাতকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জাতীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রয়োজন।

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর ও রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা বক্তব্য দেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অভিবাসন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর