[email protected] সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আটক করে পল্টন থানা পুলিশ। পরে তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন জানান, জাসদ কার্যালয়ে মিছিল ও স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

ওই সময় সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে বলেও তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জনকে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্তের পর তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান তখনও চলমান ছিল।

এসআর

সম্পর্কিত খবর