[email protected] মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩০ এএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের

 সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ-যুবলীগের শীর্ষ নেতাসহ সাতজনের রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক এই আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বিচারিক প্যানেল আজ মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করবেন।

​মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুনে শুরু হওয়া তদন্ত কার্যক্রম শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়। তদন্ত কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীসহ মোট ২৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। আসামিদের বিরুদ্ধে আন্দোলন দমনে নির্দেশ, প্ররোচনা এবং সংঘাত সৃষ্টির মাধ্যমে ব্যাপক সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর